বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ২৬, নিখোঁজ ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাঁচ পার্বত্য প্রদেশে আকস্মিক বন্যায় ২৬ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ ও ২৭ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। আজ সোমবার দেশটির 'সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল' এ কথা জানিয়েছে।

ওই প্রতিবেদনে তারা আরো জানায়, বন্যায় ২৩১টি বাড়িঘর ভেসে গেছে এবং ১৪৫টি সেচ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগটিতে অনেক জাতীয় বড় সড়ক বন্ধ হয়ে গেছে এবং কয়েক শ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে ৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

সংস্থাটি জানায়, এই দুর্যোগে ২৬ জন মারা গেছে। এদের মধ্যে ১২ জন সন লা প্রদেশে, ছয়জন ইয়েন বাই, পাঁচজন দিয়েন বিয়েন, দুজন লাই চাউ ও একজন ইয়েন বাই প্রদেশে বাসিন্দা। নিখোঁজ ১৫ জনের মধ্যে ৯ জন ইয়েন বাই, পাঁচজন সন লা ও একজন লাই চাউয়ের বাসিন্দা।

লোকজন যেন নিজেদের এলাকায় ফিরে গিয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে তার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, সেচ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো মেরামত করা হচ্ছে বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ