মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শিক্ষকের রুমে শিক্ষিকা, হঠাৎ হাজির স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কক্ষে বসে কাজ করছিলেন সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক আকিব উল হক এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এক শিক্ষিকা। দরজা খোলা থাকলেও রুমটিতে ছিল পর্দা টানানো।

এ সময় হঠাৎ হাজির হলেন আকিবের স্ত্রী। ওই শিক্ষিকার সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ আছে আকিবের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন তিনি। ছুড়ে ফেলেন দুই শিক্ষকের সামনে থাকা ফাইলপত্র।

শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে ঘটনাস্থলে হাজির হন সাইকোলজি বিভাগের আরেক শিক্ষক। ঘটনার বিষয়ে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদকে। প্রক্টর আমজাদ ঘটনাস্থল থেকে আকিব উল হক এবং তার স্ত্রীকে প্রক্টর অফিসে ডেকে আনেন। বাসায় পাঠিয়ে দেন সঙ্গে থাকা ওই শিক্ষিকাকে।

প্রক্টর অফিসে দীর্ঘ দেড় ঘণ্টা ধরে বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন প্রক্টর। এক পর্যায়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসরিন ওয়াদুদের কাছে তাদের পাঠানো হয়।

ড. আমজাদ বলেন, “সহকর্মীর সঙ্গে স্বামীর প্রেমের সম্পর্ক আছে বলে দীর্ঘদিন দিন ধরে সন্দেহ করছিলেন ওই নারী। সন্দেহের কারণেই আজ রাতে তিনি হঠাৎ হানা দেন বিভাগে শিক্ষকদের অফিসে। সেখানে দুজনকে একসঙ্গে দেখতে পান। আটক শিক্ষিকার স্বামী গবেষণার কাজে দেশের বাইরে রয়েছেন।”

তিনি বলেন, “যেহেতু বিষয়টা পারিবারিক, তাই বিষয়টি মীমাংসার দায়িত্ব বিভাগের চেয়ারপারসনকে দেয়া হয়েছে। তিনি বিষয়টি সমাধান করবেন।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ