শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

মক্কায় আরও এক বাংলাদেশি হাজির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কা মুকাররমায় আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম  মো. জাহাঙ্গীর কামাল (৬৬)।  তিনি নাটোর জেলার বাসিন্দা।

জাহাঙ্গীর কামালের পাসপোর্ট নম্বর বি কে ০৩৯৩৬৩৯ এবং পিলগ্রিম আইডি ০৭১৯০৮১। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ আগস্ট রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) মারা যান। তার পাসপোর্ট নাম্বার বি এন ০৬০৭০২৬। পিলগ্রিম আইডি ০৫৯৮১৫৯। চলতি বছর এখন পর্যন্ত মোট চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

এ ছাড়া গত ১ আগস্ট বরিশাল জেলার মুলাদি থানার মো. ফরিদ উদ্দীন (৬১) পাসপোর্ট নম্বর বি এম ০৯৫৩৫৫৫, পিলগ্রিম নম্বর ০১৫২২১১ এবং ২৮ জুলাই নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর বি এম ০৯২৩২৫৩ ও পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।

গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।

যে কারণে ৩ মিটার উঁচুতে উঠছে কাবার পর্দা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ