বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাড়ে ৮ বছরে তারা সাড়ে ৮ মিনিটও রাস্তায় থাকতে পারে নাই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন আবোল তাবোল বকছেন। বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই। গত সাড়ে আট বছরে তারা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারে নাই। কর্মীদের হতাশ করেছেন বিএনপি নেতারা। এত ব্যর্থ দল তারা, তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তাই ব্যর্থতার দায় নিয়ে তাদের সবাইকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের বক্তব্য শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ। দলীয় কর্মসূচি নেতাকর্মীদের কোন্দলে পন্ড হয়। জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গভেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ