বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

৫ আগস্ট দেশে ফিরবেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ মাদানী
দেওবন্দ থেকে

ভারতে চিকিৎসা শেষে ৫ আগস্ট দেশে ফিরবেন আল্লামা আহমদ শফী৷ গত ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারত যান। তিনি দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন।

এর আগে ঢাকার আজগর আলী হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি৷  প্রস্রাবের সংক্রমণ, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় হেফাজত আমির গত ৬ জুন উক্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চট্টগ্রামের একটি হাসপাতালেও তিনি চিকিৎসা নেন৷

আল্লামা আহমদ শফীর অবস্থা শুরুতে সংকটাপন্ন থাকলেও এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসার পর তিনি সুস্থ হন। গত ১০ জুলাই উক্ত হাসপাতাল থেকে তিনি রিলিজ নিয়ে চলে যান চট্টগ্রামের হাটহাজারীতে। এরপর হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২০ জুলাই ভারতের উদ্দেশ্যে হাটহাজারি থেকে রওয়ানা হয়ে ঢাকায় আসেন৷ ঢাকায় দুইদিন অবস্থানের পর ২২ জুলাই ভারত আসনে তিনি৷

জানা গেছে, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী হেফাজত আমিরের চিকিৎসার বিষয়টি দেখাশোনা করেন৷ ভারতে শাহ আহমদ শফীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার ছোট ছেলে আনাস মাদানী ও ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।

চিকিৎসায় শারীরিক উন্নতি দেখা দিলে শায়খুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফী গত ১ আগস্ট দিল্লীর অ্যাপোলো হাসপাতাল থেকে রিলিজ নিয়ে উপমহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে আসেন৷ দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম নোমানীসহ উস্তাদ ও ছাত্ররা তার সাথে কুশল বিনিময় করেন৷ আলাপচারিতায় কাটান দীর্ঘ সময়৷ তিনি মেহমানও হন মুহতামিম ও মাদানী পরিবারের৷

দেওবন্দে অবস্থানকালীন তিনি যিয়ারত করেন আকাবিরদের কবর৷ কাসেমী মাকবারায় দেওবন্দের ছাত্র-উস্তাদের নিয়ে আকাবিরদের রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ দোয়া মোনাজাতও করেন তিনি৷ এরপর পরিদর্শন করেন দেওবন্দ মাদরাসার ভবনসমূহ৷

গত ১ আগস্ট দেওবন্দে গেলে সেখানে হযরতের শারীরিক সুস্থতার জন্য দোয়াও হয় দেওবন্দের ছাত্র-উস্তাদদের সম্মিলনে৷ দেওবন্দে তিনি অবস্থান করেন দীর্ঘ তিন দিন৷ আগামী কাল ৪ আগস্ট দেওবন্দ থেকে যাবেন দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের অফিসে৷ জানা গেছে দিল্লি থেকে কাল বাংলাদেশের পথ ধরবেন তিনি৷

<