বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

৪০ হাজার জনবল নিয়োগের উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনস্ত বিভিন্ন পর্যায়ে ৩য় ও ৪র্থ শ্রেণির শুন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, এই ৪০ হাজার জনবল নিয়োগ করা হলে হাসপাতালে জনবলের অভাবে চিকিৎসক সংকটের সমাধান সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্বকালে একথা জানান।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি আরো কঠোর করতে নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের তদারকি বাড়ানোর ফলে অতীতের তুলনায় চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবা দেওয়ার প্রবণতা অনেকাংশ বেড়েছে।

তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে ১৬ কোটি মানুষের সেবা দেওয়ার জন্য চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক-নার্স, কর্মচারীদের সকলকে সচেষ্ট থাকতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ