মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

৯ দিনে ৩০ হাজার বাংলাদেশী হজযাত্রী সৌদি পৌঁছেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ জুলাই হজফ্লাইট শুরুর পর এ পর্যন্ত ৩০ হাজার বাংলাদেশী যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি যাবেন।

এবার ইভিসা টিকেটিংয়ের জন্য এ পর্যন্ত ৬টি ফ্লাইট বাতিল হয়।

গতকাল ১ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত মোট ৩০ হাজার ৮৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৭৪৬ জন রয়েছেন। বাংলাদেশ বিমানের ৩৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৪৬টিসহ মোট ৮৪ ফ্লাইটে এসব হজযাত্রীরা সৌদি গেছেন।

এদিকে, মঙ্গলবার রাতে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের চতুর্থ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনিক দলের দায়িত্ব-কর্তব্য নিয়ে পর্যালোচনা করা হয় এবং সভাপতি প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। এছাড়া সভায় চিকিৎসক এবং আইটি দল নিজেদের কাজের বিবরণী অবহিত করে।

অন্যদিকে, চলতি বছর হজ করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার নেত্রকোনার খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) নামে ওই বাংলাদেশি পবিত্র মক্কা আল-মুকাররমায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর বিএম ০৯২৩২৫৩।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২৪ জুলাই শুরু হয়, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে: মেনন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ