বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

৫৭ ধারার মামলা: ঢাকাটাইমস ও বিডিনিউজ সম্পাদকের অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংবাদ প্রকাশের জের ধরে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের করা ৫৭ ধারার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকাটাইমস২৪ ডটকম সম্পাদক আরিফুর রহমান ও বিডি নিউজ২৪ ডটকম সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী।

গত মঙ্গলবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এর মধ্য দিয়েই মামলা থেকে অব্যাহতি পান দুই সম্পাদক।

গত ২৬ নভেম্বর ঠাকুরগাঁওয়ের একটি সংবাদ ঢাকাটাইমস ও বিডি নিউজে প্রকাশিত হয়। ওই সংবাদে সংসদ সদস্য দবিরুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে তিনি অভিযোগ আনেন। পরে তিনি ২৭ নভেম্বর রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩-এর ৫৭ (১) ধারায় আলাদা দুটো মামলা করেন। মামলায় ঢাকাটাইমস ও বিডি নিউজ সম্পাদক ছাড়াও ঢাকাটাইমসের ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবকে আসামি করা হয়।

মামলাটি দীর্ঘ তদন্তের পর বালিয়াডাঙ্গী থানা আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। গত ১ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে মামলা থেকে আসামিদের অব্যাহতি দেন।

এর আগে ২০১৪ সালের ২৮ মে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর করা মামলা থেকেও অব্যাহতি পান ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান।

২০১৩ সালের ১৭ মে ঢাকাটাইমসে প্রকাশিত ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ওই বছরের ২২ মে টাঙ্গাইলে ও ঢাকায় ঢাকাটাইমস সম্পাদকের বিরুদ্ধে আলাদা দুটো মামলা করেন তৎকালীন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী। পরে তিনি নিজেই মামলা তুলে নেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ