বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

লিবিয়ায় ইসলামিক রেডিও স্টেশনে সন্ত্রাসী হামলা; মালামাল লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ‘কামামুল এন্ডোলিস’ নামের ইসলামিক রেডিও স্টেশন ভবনে কয়েক জন সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে কর্মীদের পেটানোর পর হত্যার হুমকি দিয়েছে। খবর ইকনা বার্তা সংস্থা

রেডিও স্টেশনের নিজস্ব ফেসবুক পেইজে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জুলাই) একদল সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে কর্মীদের হাত-পা বেঁধে হত্যার হুমকি দিয়ে পেটানো শুরু করে। এরপর তারা রেডিও স্টেশনের মূল্যবান জিনিসপত্র লুট করে।

সন্ত্রাসীরা এধরনের কাজ কেন করেছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ওই রেডিও স্টেশনটিতে কোন প্রকার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হয় না। এ স্টেশন থেকে শুধুমাত্র কুরআন তেলাওয়াতই প্রচার করা হয়।

অস্ট্রেলিয়ান পুরুষরা শুক্রানুশূন্য; নারীদের প্রয়োজন মুসলিম পুরুষ