বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প

তুরস্কে ওআইসির জরুরি বৈঠক; গেছেন বাংলাদেশ প্রতিনিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কুদসে ইসরায়েলি বাধার ঘটনায় ব্যাপক উদ্বেগের বিস্তার নিয়ে আলোচনার জন্য ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সভা আহ্বান করা হয়েছে। আট সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে বসবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে আল কুদসের ঘটনায় ব্যাপক উদ্বেগের বিস্তার এবং মসজিদ আল আকসার পবিত্রতা বিনষ্ট ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের জঘন্য সহিংসতার বিষয় নিয়ে মূল আলোচনা হবে।

বৈঠকে যোগ দেয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। তিনি মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা), তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত, ইস্তাম্বুলে বাংলাদেশের কন্সাল জেনারেল ও প্রতিমন্ত্রীর কার্যালয়ের পরিচালকসহ পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এক বিবৃতিতে বলা হয়, সভায় বাংলাদেশের প্রতিনিধি ইসরাইলি সহিংসতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নিন্দা ও সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করা এবং শান্তিকামী ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশের বিষয়টি তুলে ধরবেন।

এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী অমুসলিম দেশগুলোতে ফিলিস্তিনিদের আইনি অধিকারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ফিলিস্তিনি জনগণ ও এর পবিত্র স্থানসমূহ রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইউনেস্কোকে তাদের প্রস্তাব পরিপূর্ণভাবে বাস্তবায়নে বাধ্য করার গুরুত্বের বিষয়টিও তুরে ধরবেন।

মুসলমানদের অনৈক্যের সুযোগ নিচ্ছে ইসরায়েল : এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ