বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

জয়ের সম্ভাবনা নেই, তাই ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা না দেখে বিএনপি ষড়যন্ত্রের চোরাগোপ্তা পথ খুঁজে বেড়াচ্ছে। কারা চক্রান্তের চোরাগলি পথ খোঁজে? তারা (বিএনপি) যখন দেখেছে আগামী নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই ষড়যন্ত্রের চোরাগোপ্তা পথ খুঁজে বেড়াচ্ছে। কখনও দেশে, কখনও বিদেশে। গতকাল সোমবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতি বিএনপিকে আরও দুর্বল করে ফেলছে। তারা ইতিবাচক রাজনীতিতে যদি ফিরে না আসে তবে তাদের ভবিষ্যত্ মুসলিম লীগের মতোই অন্ধকার। বিএনপি নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে নেতিবাচক রাজনীতি করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের আইন সম্পাদক রেজাউল করিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি প্রমুখ।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ