শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশে প্রথম জোড়াশিশুর সফল অস্ত্রপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে আলাদা করতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দল বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়।

ঢাকা মেডিকেলের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কানিজ হাসিনা শিউলি এসব তথ্য জানান।

তিনি জানান, তাদের সফলভাবে আলাদা করা হয়েছে, তারা এখন ভালো আছে। কিন্তু ৬ মাস তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

জানা গেছে, দুই দফায় এ জোড়া শিশুর অস্ত্রোপচার হয়। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা ও পরবর্তীতে সাড়ে ৪টা পর্যন্ত অস্ত্রোপচার চলে।

প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি সাংবাদিকদের জানান, সকাল ৮টায় জরুরি বিভাগের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার শুরুর পর বেলা আড়াইটায় শেষ হয়। ওরা দুজন এখন আলাদা। দুজনের অবস্থাই স্থিতিশীল। এখনও কিছু রিপেয়ারের কাজ বাকি আছে। আরও দুই-তিন ঘণ্টা সময় আমাদের লাগবে।

তিনি আরও জানান, এই বাচ্চাদের স্বাভাবিকের চেয়ে অনেক পাতলা একটা পর্দা ছিল পায়ুপথে।

অপারেশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক ধাপ লাগবে বলে জানান তিনি।

ডাঃ কানিজ হাসিনা শিউলি বলেন, আগেও কিছু শিশু সেপারেশনের কাজ হয়েছে, কিছু সেপারেশনের কথা আমি শুনেছি। কিন্তু এটা সব থেকেই আলাদা। এই কাজটি করতে গিয়ে আমি সিনিয়র থেকে শুরু করে সকলের সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে 'পাইগোপেগাস' শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ