এ এস এম মাহমুদ হাসান
বিশেষ প্রতিবেদক
সম্প্রতি দেশের মাদরাসাগুলোর নাম থেকে “ক্যাডেট” ও “ইন্টারন্যাশনাল” শব্দ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া এ নির্দেশনায় অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত এসব মাদরাসাকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমতি নিতে তিন মাস সময় বেঁধে দিয়ে কয়েকটি কড়া শর্ত দেওয়া হয়েছে।
হঠাৎ করে সরকারের এমন নির্দেশনায় বিপাকে পড়েছেন ভাড়া বাড়ি অথবা নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠিত সরকারি অনুমোদনহীন শত শত প্রাইভেট মাদরাসা। এমন কড়া নির্দেশনায় সরকারি আলিয়া কারিকুলাম ভিত্তিক মাদরাসাগুলো এ সরকারি নিবন্ধনের আওতায় আসবে নাকি কওমি ঘরানার প্রাইভেট মাদরাসাগুলোও এ নির্দেশনার অন্তর্ভূক্ত হবে তা এখনো স্পষ্ট নয়।
তবে প্রাইভেট মাদরাসাগুলোর প্রিন্সিপালদের মতে, সরকারের হঠাৎ এ সিদ্ধান্ত মাদরাসা শিক্ষাকে শঙ্কায় ফেলবে। তারা বলছেন, কওমি মাদরাসাকে সরকারী স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনায় কওমী মাদরাসা নিবন্ধনের যে নির্দেশনার প্রস্তাব করেছিল সরকার, তা বেফাক কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় প্রাথমিক পর্যায়ে এসব প্রাইভেট মাদরাসাকে নিয়ন্ত্রণ করতে এমন কড়া নির্দেশনা জারি হয়েছে।
মাদরাসার নামকরণে “ইন্টারন্যাশনাল” বাদ দেওয়ার নির্দেশে সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঐশি গ্রন্থ আল কুরআন একটি আন্তর্জাতিক গ্রন্থ। আর এর শিক্ষাঙ্গন ও পাঠ্যপুস্তক ও অনুশীলনমূলক প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ের। সুতরাং হিফজুল কুরআন প্রতিষ্ঠানগুলো কেন ইন্টারন্যাশনাল নাম রাখতে পারবে না তা আমাদের বোধগম্য নয়। এটি ইসলামি ও কুরআন শিক্ষায় সরকারি পর্যায় থেকে চূড়ান্তভাবে বাধা প্রদানের শামিল।
অপর দিকে আমাদের দেশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলও অনায়াসে ইন্টারন্যাশনাল শব্দ ব্যবহার করতে পারছে। তাতে কোনো বিধি নিষেধ আরোপ করা হয়নি।
এদিকে নূরানী, নাজেরা ও হিফজুল কুরআন পর্যায়ের অনেক ইন্টারন্যাশনাল নামধারী উঠতি প্রতিষ্ঠানগুলোর নেই সরকার কিংবা কওমি মাদরাসা কৃর্তপক্ষ “বেফাকের” অনুমতিপত্র। ১৫০ থেকে ৩০০ জন ছাত্র দিয়ে পরিচালিত এসকল মাদরাসার প্রিন্সিপালদের কাছে জানতে চাইলে তারা বলেন, ভবিষ্যতের টার্গেট ও সফলতার ইচ্ছা থেকেই ইন্টারন্যাশনাল নাম রাখা হয়েà¦