বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

সাভারের এমপি ডা. এনামকে শোকজের দলীয় সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাভারে আওয়ামী লীগের সাংসদ ডা. এনামুর রহমানকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি।'

তার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর শুরু হয় তোলপাড়।

ওবায়দুল কাদের বলেন, ‘সাভারের এমপি ডা. এনামুর রহমান এনামকে আমরা শোকজ করছি। একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন বিষয়গুলো আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি।'

রোববার দলটির সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গত ১৯ জুলাই ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমানকে উদ্ধৃত করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি। লিস্ট করার পর যে দু’একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না। আমরা ভালো হয়ে যাবো।’

তবে এমপি এনামুর রহমান দাবি করেছেন, তার বক্তব্য সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত করে ছাপানো হয়েছে। তিনি বলেন, আমি যে বিষয়ে আলোকপাত করতে চেয়েছিলাম তা যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় বক্তব্যের রূপটি বিকৃত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করেছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ