বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

বিএনপির নালিশ ছাড়া কোনো কর্মসূচি নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কান্নাকাটি আর নালিশ ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো কর্মসূচি এ মুহূর্তে নেই। ঈদের আগে বেগম খালেদা জিয়া ঈদ পরবর্তী দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সে আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে। আন্দোলনের কোনো খবর নেই।
তিনি বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি একথা বলেন।
মন্ত্রী বলেন, এখন আর সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই। সহায়ক সরকারতো থাকবেই। শেখ হাসিনা সরকার সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহায়তা দিবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের এখানে দায়িত্ব যেটা সেটা নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।
মন্ত্রী বলেন, এবার প্রবল বর্ষণে কোনো ভাবেই রাস্তা ঠিক রাখা যাচ্ছে না। ভারী যানবাহনে সারাদেশেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জরুরি ভাবে নির্দেশ দিয়েছি আমাদের ইঞ্জিনিয়াররা সার্বক্ষণিক রাস্তায় থাকবে। এ মুহূর্তে আমাদের একটাই এজেন্ডা সেটা হলো রাস্তাকে পাসেবল ইউজেবল ও সচল করে রাখা। প্রয়োজনে আরো টিম নিয়োগ করে অন্তত এ মুহূর্তে যে কাজ- বৃষ্টির মধ্যে রাস্তাকে পাসেবল করে রাখতে হবে।
রাস্তায় যে বড় বড় গর্ত হয়েছে গর্তগুলোকে ফিলাপ করতে হবে এবং রাস্তা থেকে যেন পানি সরে যায় সে ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ থাকবে না। ইঞ্জিনিয়ারদের প্রয়োজনে ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে। এটাই আমার নির্দেশ। এটা বলতেই আমি এসেছি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজাসহ সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ