মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

প্রখ্যাত মিশরীয় ক্বারী তানতাওয়ি’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিশরের প্রখ্যাত ক্বারী ও হাফেজে কুরআন মোহাম্মাদ আব্দেল ওয়াহাব এল-তানতাওয়ি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গভীর আবেগ দিয়ে কুরআন তেলাওয়াত করার জন্য খ্যাতির শীর্ষে ওঠা এই ক্বারী দীর্ঘদিন ধরে হার্টের জটিলতায় ভোগার পর বুধবার ইন্তেকাল করেন।

১৯৬৯ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় থেকেই তানতাওয়ি একজন পেশাদার ক্বারী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮০’র দশকে প্রথম মিশরের সরকারি রেডিওতে তার তেলাওয়াত প্রচারিত হয়।

মিশরের পাশাপাশি বিশ্বের বহু মুসলিম দেশে এই ক্বারী ছিলেন সমান জনপ্রিয়। ইরানি জনগণ তার তেলাওয়াতে মুগ্ধ ছিল এবং তিনি ২০০৯ সালে একবার ইরান সরকারের আমন্ত্রণে তেহরান সফর করেন। পরবর্তীতে বহুবার তিনি বিভিন্ন আলোচনায় ওই সফরের কথা উল্লেখ করেছেন।

ইরানের কুরআন বিষয়ক উচ্চ পরিষদ এক বিবৃতিতে ‘এই সম্মানিত ক্বারীর’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

মিশরের উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের রাজধানী মানসুরার নিকটবর্তী একটি গ্রামে তানতাওয়ির জন্মস্থানে আজ (বৃহস্পতিবার) তাকে দাফন করা হবে। দেশটির আওকাফ বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মুখতার দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আল-মাসরিউন বার্তা সংস্থা জানিয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ