বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অঅওয়ার ইসলাম : দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানি তলিয়ে গেছে। সেইসাথে আশরাফুল মাখলুক বনি আদম বন্যার কবল থেকে বাঁচার জন্য রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে।

বানভাসী মানুষ বাঁচার জন্য আশ্রয় খুঁজছে। তাদের পাশে যেন দাড়াবার কেউ নেই। সরকারের পক্ষ থেকে যেভাবে ত্রাণ ও সাহায্য বিতরণের খবর প্রচার করা হচ্ছে বাস্তবে তার চিত্র ভিন্ন। বানভাসী মানুষ একটু আশ্রয় ও খাবারের জন্য আর্তনাদ করছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, জলে ও স্থলে যা কিছু ঘটছে তা মানুষের কৃতকর্মের ফল।

তিনি বলেন, অতি বৃষ্টি, অতিখরা এসবই আল্লাহর পক্ষ থেকে আজাব-গজব। আমাদের গুনাহের কারণেই আজ এই আজাব। তাই গুনাহমুক্ত জীবন যাপনের পাশাপাশি রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করা জরুরী।

পীর সাহেব চরমোনাই বন্যায় দুর্গতদের পাশে সরকারের পাশাপাশি সংগঠনের নেতাকর্মী, বিত্তবান ব্যক্তিবর্গ, বিভিন্ন সাহায্য সংস্থাকে দাড়ানোর আহ্বান জানিয়েছেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ