বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

টানা বৃষ্টি, ঘর থেকে বেরুতে পারছে না ঢাকার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কয়েকদিনের টানা ও ভারী বৃষ্টিতে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কখনো থেমে থেমে বৃষ্টি আবার কখনো টানা বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
সারাদিনের বৃষ্টিতে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। রাস্ত-ঘাট তলিয়ে গেছে পানিতে। শহরের অলি-গলিতে কোথাও হাঁটু পানি আবার কোথাও দেখা যাচ্ছে কোমর পানি। এ অবস্থায় যান-বাহনও চলার অবস্থায় নেই সিটি করপোরেশনের রাস্তাগুলোতে। আর কোনো যাত্রী যদি কোনো রিকশাও পাচ্ছেন সেখানে ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ।
বৃষ্টির কারণে যানজট লেগে আছে সারাদিন ধরে। বৃষ্টির সঙ্গে যানজট জনজীবন দুর্বিষহ করে তুলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যেতে পারে। আজ বুধবার সকাল থেকে সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ