বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

২৪ জুলাই তার হার্টের এনজিওগ্রাম হওয়ার কথা থাকলেও বিজি সিডিউলের কারণে তা পিছিয়ে গিয়েছিল।

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। আগের চেয়ে ভালোবোধ করছেন।

হাসপাতাল থেকে লন্ডন জমিয়ত নেতা সৈয়দ নাঈম আওয়ার ইসলামকে জানিয়েছেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর অবস্থা ভাল এবং তাঁর হার্টের মধ্য কোন ধরনের সমস্যা নেই, সব কিছু ঠিকমতো কাজ করছে।

তারা জানান, আল্লামা হবিগঞ্জী শিগগির ছাড়া পাবেন হাসপাতাল থেকে। এ বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবেন কর্তব্যরত চিকিৎসকগণ।

উল্লেখ্য, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী গত ১৯ জুলাই অসুস্থ লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন।

‘কঠোর পরিশ্রমেই শীর্ষে রামপুরা জাতীয় মহিলা মাদরাসা’

লন্ডনের হাসপাতালে ভর্তি আল্লামা হবিগঞ্জী; দোয়া কামনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ