বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

লন্ডন চক্রান্তে করছে বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি লন্ডন চক্রান্তে মেতে উঠেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “তারা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করার পাঁয়তারা করছে।”

মঙ্গলবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চক্রান্ত ছাড়া তারা জীবনে কিছু করেনি। এবারও তারা এর বাইরে যায়নি। ২০০১ সালের মত তারা আবার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন করার পায়তারা করছে। উন্নয়নের কর্মকাণ্ড ব্যহত করতে তারা আবার মাঠে নেমেছে।”

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, “কোনো জায়গায়, কোনো অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। কী কারণে বলব, বলেন? যারা হত্যায় রাজনৈতিক প্রশ্রয় দিয়েছে, ২০১৪ সালে মানুষকে জ্বালিয়ে–পুড়িয়ে মেরেছে, তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন ডেকেছে তাদের, নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে। তাদের (নির্বাচন কমিশন) সঙ্গে আলোচনা হবে। আমাদের সঙ্গে আলোচনা কেন হবে?”

মোহাম্মদ নাসিম বলেন, “আমরা আশঙ্কা করছি। আশঙ্কা আছে। বিএনপি চিরদিন চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। চক্রান্তের বাইরে তারা কোনো দিন রাজনীতি করেনি। এবারও তাদের চক্রান্ত শুরু হয়ে গেছে।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ