বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ, হামিম আরিফ: কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ হয়েছে আজ। এতে গড় পাশের হার ৮২ দশমিক ৮৫ শতাংশ। দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির পর এটিই প্রথম ফল।

মঙ্গলবার দুপুরে কওমি মাদরাসা শিক্ষা কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৬ বোর্ডের সম্মিলিত এ পরীক্ষার ফলাফলে দেখা গেছে,  ছেলেদের পাশের হার ৮৩.৯২ এবং বালিকাদের পাশের হার ৭৮.৯৩।

দুপুর ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কশিনের কো চেয়ারম্যান ও বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মহা পরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান প্রদানের পর এটাই প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।  ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ এ্প্রিল তা শেষ হয় কওমি শিক্ষা ধারার সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষা।

ফলাফলে দেখা গেছে এবার মুমতাজ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৮৬ জন। জায়্যিদ জিদ্দান ৩৬২৬ জন, জায়্যিদ ৫৪৮৪, মাকবুল ৫৪০৮ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ১৫৩০৪ জন।

ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট al-haiatululia.com এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

দেখুন: দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষে যারা

পুরুষ ৮৩.৯২ মহিলা ৭৮.৯৩; পাশ করেনি ৩৯৮০ জন

https://www.facebook.com/our24/videos/1937479986467866/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ