বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

সুশীল সমাজের ৬০ প্রতিনিধিকে সংলাপে ডাকছেন ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সংলাপের জন্য সুশীল সমাজের ৬০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ করার কথা জানিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আগামী সোমবার থেকে তাদের নিকট মন্ত্রণপত্র পৌঁছানোর কাজ শুরু হবে। তবে এ তালিকা দীর্ঘও হতে পারে বলে তিনি জানান।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এ কথা বলেন।

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ৩১ জুলাই থেকে সংলাপ শুরু হবে।

ইসি সচিব জানান, ইসির একাদশ জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী ৩১ জুলাই সংলাপ শুরু হবে। ওই দিন সকাল ১১টায় সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে ইসি বৈঠক করবে। এজন্য এ পর্যন্ত ৬০ জনের একটি তালিকা তৈরি করে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আমন্ত্রিতদের তালিকায় সাবেক আমলা, কূটনীতিক, বিচারপতি, আইনজ্ঞ, মিডিয়া ব্যক্তিত্ব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্টসহ সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

সংলাপের বিষয়বস্তু কী—জানতে চাইলে ইসি সচিব বলেন, 'আলোচনার বিষয়বস্তু এখনও চূড়ান্ত হয়নি। আমাদের সংলাপের মূল লক্ষ্য হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ