শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে ও মানবতার শত্রু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলাম পূর্ণাঙ্গ, গতিশীল এবং শান্তিময় শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই। বরং ইসলামে মানুষের জানমালের নিরাপত্তার জন্য যেসকল বিধান দেয়া হয়েছে অন্য কোন ধর্মে এ ধরনের নিরাপত্তা দেয়া হয়নি, বলে মন্তব্য করেন  ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

তিনি বলেন, ইসলামী ঐক্যজোটের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে। যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জান-মালের ক্ষতি সাধন করছে, তারা দেশের শত্রু, মানবতার শত্রু। এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

আজ সোমবার বিকেল তিনটায় নরসিংদীর শিবপুর উপজেলা মিলনায়তনে ইসলামী ঐক্যজোট শিবপুর উপজেলা শাখা আয়োজিত ‘ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নেজামী এসব কথা বলেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ইসলাম একটি উদার, মধ্যপন্থী ধর্ম। ইসলাম মানুষে মানুষে হৃদ্যতা ও সৌহার্দ স্থাপনের মাধ্যমে একটি শান্তি ও সমৃদ্ধির পৃথিবী গড়ার তাগিদ দিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, সন্ত্রাস ও নৈরাজ্য সব যুগেই কম-বেশি ছিল। ইতিহাস সাক্ষী যে, মানব জাতির শান্তি ও মুক্তির লক্ষ্যে আল্লাহর প্রেরিত নবী-রাসূলগণ যে বিধিবিধান নিয়ে এসেছেন, তা যখন কোন দেশ বা সমাজ পরিত্যাগ করেছে কেবল তখনই তাদের মধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য বিস্তার লাভ করেছে। কাজেই সন্ত্রাস নির্মূলে আমাদেরকে নবী-রাসূলগণের সেই ঐশী ফর্মূলা অনুসরণ করতে হবে। তবেই দেশ থেকে, সমাজ থেকে সন্ত্রাস বিতারিত হয়ে শান্তিময়, মৈত্রিময় সমাজ প্রতিষ্ঠিত হবে।

সভায় বক্তারা জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লীদের উপর ইসরাঈলের বর্বর হামলা ও মসজিদ বন্ধের তীব্র সমালোচনা করে জাতিসংঘ, ও.আই.সিসহ বিশ্ব সংস্থাগুলোকে সোচ্চার হওয়ার আহবান জানান।

শিবপুর উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা জাকারিয়া লাহুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক, তথ্য ও গবেষণা সচিব আলহাজ্ব মোঃ ওবায়দুল হক, নেজামে ইসলাম পার্টির দপ্তর সচিব পীরজাদা সৈয়দ মোঃ আহসান, মাওলানা মমিনুল হক, মাওলানা আব্দুল কাইয়ুম, নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা সেক্রেটারী এইচ.এম হারিছুল হক, জেলা নেতা মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা আব্দুর রহমান হাসেমী, মাওলানা আলী হোসাইন ও বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের মহাসচিব নুরুজ্জামান প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ