শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের  

মাদরাসা বোর্ডে সেরা ডেমরার দারুন্নাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম (এইচ এস সি) পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছে ঢাকা ডেমরার ঐতিহ্যবাহী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা।

মানবিক ও বিজ্ঞান শাখা মিলে এবারের আলিম পরীক্ষায় সর্বমোট ৫৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে ৫৭০ জন উত্তীর্ণ হন। পাশের হার ৯৯.৪৮ শতাংশ।

বিজ্ঞান ও মানবিক দুই বিভাগ মিলে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮৩ জন শিক্ষার্থী।

মাদরাসার এই প্রত্যাশিত ফল আনন্দিত করেছে মাদরাসার সাবেক, বর্তমান সকল শিক্ষার্থীকে,
মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দিক এ সাফল্যের পিছনে আল্লাহর রহমত, ছাত্রদের একাগ্রতা, শিক্ষকদের পরিশ্রম এর কথা তুলে ধরেছেন।

মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনায় তিনি সকলের কাছে দুয়া কামনা করেছেন।

সাধারণের চেয়ে মাদরাসা বোর্ডের পাসের হার বেশি