শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

দেশে এক বছরে ১৮ হাজার অগ্নিকাণ্ড, মৃত্যৃ ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দমকল বাহিনীর ভাষ্য অনুযায়ী গত এক বছরে সারা দেশে আঠারো হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। খবর বিবিসি বাংলার

কর্মকর্তারা বলছেন, এসব অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছেছে ৪৩০ কোটি টাকার মতো।

বেশিরভাগই ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, চুলার আগুন, ছুঁড়ে দেওয়া জ্বলন্ত সিগারেট ইত্যাদি থেকে।
দমকল বাহিনীর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বলছিলেন, এসব অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে বাসা বাড়ি বা রান্না ঘর থেকে। কলকারখানায় আগ্নিকান্ড ঘটেছে এক হাজারের মতো, আর দোকান-পাটে প্রায় দুই হাজার।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ প্রধানত ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট বা বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। বাসাবাড়িতে গ্যাস লাইন থেকেও অগ্নিকাণ্ড হয়েছে।

মি. খান বলেন এখন দাহ্য পদার্থ ব্যবহারের পরিমাণ বেড়েছে এবং সে জন্য অগ্নিকান্ডের ঝুঁকিও বেড়েছে।

তিনি বলেন, দমকল বাহিনীর এখন সক্ষমতা বেড়েছে। ২০ তলা পর্যন্ত উঁচু ভবনে অগ্নিনির্বাপনের কাজ করার মত যন্ত্রপাতি ও সক্ষমতা অর্জন করেছেন তারা।

ফায়ার স্টেশনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার জন্য যানজট, পানির উৎস- এগুলো একটা বড় সমস্যা বলেনও জানান তিনি।

চোখ ফিরে পাওয়ার আশা কম সিদ্দিকুর রহমানের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ