মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শাহবাগে আন্দোলনকারী ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় ১ হাজার ২০০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ।

বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ ছেড়ে যেতে বলে পুলিশ। এরপর শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুটওভার ব্রিজের পাশের অংশে অবস্থান নেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাদানে গ্যাস ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। একজন ঢাকা মেডিক্যালে ও অন্যজন আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্দোলনের পর সাত কলেজের পরীক্ষার সূচি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ