বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট রামনাথকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রামনাথের নেতৃত্বে ভারতের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করি আমি। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোয় আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিনন্দন বার্তায় বলেন, ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সরকার দু'দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রেসিডেন্টে হিসেবে রামনাথ কোবিন্দের সাফল্য কামনা করে অভিনন্দন বার্তায় তাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ