বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

শনিবার আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ:  দেশের প্রখ্যাত আলেমে আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর  এর জীবন কর্ম বিষয়ে আলোচনা ও স্মরণসভা ২২ জুলাই  শনিবার  বিকালে ঢাকার  মুহাম্মদপুরের নুরানী টাওয়ারে (২৪বি, ব্লক সি, আদাবর মুহাম্মদপুর ) অনুষ্টিত হবে বলে জানিয়েছেন, নূরানী তালিমুল কুরআন বোর্ড এর মহাসচিব মাওলানা কারী ইসমাঈল  বেলায়েত হুসাইন।

তিনি গত ২৪ জুন শনিবার, দুপুর ১২. ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

দেশের ৬৪ হাজার গ্রামে, সাড়ে ৫ লাখ মসজিদে, কওমি -আলিয়ার ৯০ হাজার মকতবে  কোটি  কোটি মানুষ-কুরআন শুদ্ধভাবে পড়া জন্য যে, নূরানী পদ্ধতি অবলম্বন করেছেন এর প্রবর্তক ও আবিস্কারক দেশের প্রখ্যাত আলেমে আল্লামা কারী বেলায়ত হুসাইন রহ. ।

হযরত মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর নির্দেশনায় শিশু কিশোরদের কুরআন শুদ্ধ উচ্চারণ করার জন্যই মহান এই খেদমত মনযোগী হোন আল্লামা কারী বেলায়ত হুসাইন রহ.।

কারী বেলায়ত হুসাইন রহ. এর জীবন কর্ম ও চেতনা বিকাশের জন্য অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। সভার সভাপতি হযরতের বড় সাহেবজাদা, মদিনা প্রবাসী মাওলানা মসিহ উল্লাহ।

অংশগ্রহন করবেন সারাদেশের নূরানী তালিমুল কুরআন বোর্ডের জেলা -উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্ধ।

কারী বেলায়ত হুসাইন রহ. এর জীবন কর্ম বিষয়ে বক্তব্য রাখবেন হজরতের ছয় সন্তানসহ- জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস,  মিরপুর আকবর কমপ্লেক্স এর মুহতামিম,  মুফতি দেলোয়ার হোসাইন,  খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ ইবনে হাফেজ্জী,  বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক,  ইসলামি ঐক্য জোটের মহাসচিব  মুফতি ফয়জুল্লাহ,   সুবক্তা মাওলানা খুরশেদ আলম কাসেমী, সুবক্তা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী,  মুফতি জাফর আহমদ চাঁদপুর, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাসিক আল কারিমের নির্বাহী সম্পাদক মাওলানা দোলোয়ার হোসাইন সাকী,  আওয়ার ইসলাম সম্পাদক  হুমায়ুন আইয়ুব প্রমুখ।

সবার আন্তরিক উপস্থিতি কামনা করেছেন, নূরানী তালিমুল কুরআন বোর্ড এর মহাসচিব মাওলানা কারী ইসমাঈল বেলায়েত হুসাইন।

এটিও পড়ুন: কুরআন শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন কারী বেলায়েত হুসাইন

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ