বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

মাওলানা ইসহাককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকের স্বাস্থ্যের খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি গতকাল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন খেলাফতে মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাকের শারীরিক অবস্থার খবর নেন। এরপর রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দেখতে যান মির্জা ফখরুল। তিনি উভয় নেতার পাশে কিছুক্ষণ অবস্থান করে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

বুকে ব্যথা নিয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন। বিকেল পর্যন্ত তাকে কেবিনে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকেরা।

রাজধানীর এ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা: শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এর আগে গত সোমবার রাত ৯টায় গুলশানের নিজ বাসভবনে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দুলু। পরে দ্রুত তাকে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। দুলুর রোগমুক্তি কামনায় দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন দুলুর পরিবারের সদস্যরা।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ