বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নুহাশ পল্লীতে হুমায়ূন স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নন্দিত কথাসাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এর মধ্যে হুমায়ূন আহমেদ স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়েছে।

সকাল থেকে ভক্তদের ভিড় বাড়তে শুরু করে নুহাশ পল্লীতে। হিমু পরিবহনে চড়ে হলুদ পাঞ্জাবী পরিহিত হিমুরাও চলে আসেন।

বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে যান অনেক ভক্ত।

হুমায়ূন আহমেদ বাংলাভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর ভাষা আর বর্ণণার যাদু আর চরিত্র নির্মাণের দক্ষতায় পাঠকের মোহাবিষ্ট হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। উপন্যাস বা গল্প, মাধ্যম যাই হোক না কেন, পড়তে শুরু করলে থামা দায়।

হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম গ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শেষ ইচ্ছা ও পারিবারিক সিন্ধান্তে নিজের প্রতিষ্ঠিত গাজীপুরের নুহাশ পল্লীতেই তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।

ছোটগল্প: কল্পনায় হুমায়ূন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ