বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছেন। নিহত আবুল কালাম (২৫) ওরফে ল্যাংরা কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ও জলদস্যু বলে র‌্যাব জানিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নগরের পোলোগ্রাউন্ড মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রাতে র‌্যাবের টহল দল পোলোগ্রাউন্ড এলাকায় গেলে কালামের সহযোগীরা সেখানে গুলি চালায়। এ ঘটনায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে কালামকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

কোরিয়ায় বাড়ছে হালাল রেস্টুরেন্ট; মুসলিম পর্যটক বেড়েছে ৩৩ ভাগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ