বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

কাল আল্লামা ইসহাক ফরীদি রহ. এর ছাত্র-শিষ্যদের পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম  : আগামীকাল ২০ জুলাই ঢাকার মালিবাগের ‘কমিউনিটি সেন্টার’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে শায়খুল হাদিস আল্লামা ইসহাক ফরীদি রহ. -এর ছাত্র-শিষ্যদের পুনর্মিলনী ও আলোচনা সভা।

ঢাকার চৌধুরীপাড়ার শেখ জনু রুদ্দীন রহ. দারুল কুরআন মাদরসার সাবেক শায়খুল হাদিস ও মুহতামিম বরেন্য আলেম আল্লামা ইসহাক ফরীদি রহ. এর শাগরেদ- শিষ্যরা আয়োজন করছেন এ পুনর্মিলনী ও আলোচনা সভার।

আবনাউ ইসহাত ফরীদি রহ. এর উদ্যোগতাগণ- আল্লামা ইসহাক ফরীদি রহ. এর শাগরেদ- শিষ্যদের বিশেষভাবে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, আল্লামা ইসহাক ফরীদি রহ.  ছিলেন এ দেশের একজন বহুমুখী প্রতিভাধর আলেম। তার লেখাগ্রন্থ ইসলামি আকিদা,   ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা, ইসলামি রাষ্ট্র ও রাজনীতি, ইহসান তাসাওফ ও আত্মশুদ্ধি, তাফসিরে তাবারি,  ইসলামি জীবন  ইত্যাদি  পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ, কুরআনের অনুবাদসহ নানা গ্রন্থে কাজ করেছেন।

আল্লামা ইসহাক ফরীদি রহ.   ছিলেন একজন আদর্শ শিক্ষক । তাঁর হাত ধরেই তৈরি হয়েছে-ইলমে নবওয়তের  উত্তরাধীকারী-আলেমদের এক বিশাল কাফেলা। আলোর ফেরিওয়ারা এই বহুরৈখিক প্রতিভা গত ৫ জুন ২০০৫ চট্রগ্রাম নিজ শায়েখ হজরত নানুপুরী রহ-এর সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে রব্বে কায়েনাতের ডাকে সাড়া দেন।

অনুষ্ঠানের আয়োজকরা হলেন, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মুন্সিগঞ্জের মাওলানা সাইফুল্লাহ, মালিবাগ জামিয়ার মাওলানা হাফিজুদ্দীন, বড়কাটরা মাদরাসার মাওলানা সাইফুল ইসলাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ