বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

বিএনপি নেতা বরকতউল্লা বুলু ও জয়নুল আবদিন ফারুকের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং এক মামলায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন সংক্রান্ত পৃথক আবেদন শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলাকালে ২০১৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী থানায় বরকতউল্লা বুলু ও পল্টন থানায় ফারুকের বিরুদ্ধে মামলা হয়। ওইসব মামলায় জামিন নেয়ার জন্য হাইকার্টে আবেদন করেন তারা। আজ ওই আবেদন শুনানি করে আদালত এ আদেশ দেন। সোমবার পর্যন্ত বরকতউল্লা বুলু দুটিসহ এ পর্যন্ত মোট ১৯ মামলায় জামিন পেলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ