আওয়ার ইসলাম : ভারত ও চীন সীমান্তে চলছে মাসব্যাপী উত্তেজনা। পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মীরও উত্তপ্ত বেশ কিছু দিন যাবত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, যদি যেকোনো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে জড়ায়, তবে কত দিন পর্যন্ত ভারত যুদ্ধ করতে পারবে?
দেশটির পার্লামেন্টে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) এক প্রতিবেদনের পর এ প্রশ্ন সামনে এসেছে। প্রতিবেদনে কোনো দেশের সঙ্গে যুদ্ধ বাধলে কত দিন যুদ্ধ করার মতো অস্ত্র আছে ভারতের, তা বলা হয়েছে।
২০১৫ সালের মে মাসে ভারতের পার্লামেন্টে দেশটির কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল একটি প্রতিবেদন পেশ করে। সেই প্রতিবেদনে বিস্ময়কর সত্য প্রকাশ করা হয়। বলা হয়, যদি ভারতের সঙ্গে কারও যুদ্ধে বাধে, তবে কেবল ১০ দিনের মধ্যে বেশির ভাগ গোলাবারুদ শেষ হয়ে যাবে।
ওই প্রতিবেদন সেনাবাহিনীর ওপর একটা আঘাতের মতো ছিল। প্রতিবেদনে শঙ্কিত হয়ে সেনাবাহিনী বলেছে, ৪০ দিন ধরে ‘তীব্র’ যুদ্ধের জন্য গোলাবারুদ থাকার কথা এখানে ‘অবজ্ঞা’ করা রয়েছে।
ভারতের বিরুদ্ধে ২৩ লাখ সেনা প্রস্তুত করছে চিন!
সিএজি প্রতিবেদনে বলেছে, ‘২০১৩ সালে মার্চ পর্যন্ত অস্ত্রভান্ডারের শতকরা ৫০ ভাগের অবস্থা এমন ছিল যে গোলাবারুদ দিয়ে ১০ দিনের বেশি যুদ্ধ করা সম্ভব নয়।’
ভারতের সেনাবাহিনীর অস্ত্রের কিছু ঘাটতি রয়েছে। এর মধ্য প্রধানত বন্দুক, ট্যাংক, বিমান এবং পদাতিক বাহিনীর জন্য গোলাবারুদের গুরুতর অভাব আছে। আর এই অভাব একটি যুদ্ধে লড়াই করা ভারতের জন্য খুব কঠিন হবে।
কিন্তু সেনাবাহিনী এখন সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সেনাবাহিনীর উপপ্রধান শরৎ চন্দ্রকে গোলাবারুদ এবং অস্ত্র কেনার পূর্ণ আর্থিক ক্ষমতা দিয়েছিল। সেনাবাহিনীর দক্ষতা বাড়িয়ে লড়াই করার জন্য সর্বোত্তম স্তর বজায় রাখার জন্যই তা দেওয়া হয়েছিল। তখন সিদ্ধান্ত ছিল, গোলাবারুদ ও অস্ত্র ক্রয় প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন করা হয়।
সিএজি প্রতিবেদনে ২০১৩ সালের মার্চ পর্যন্ত গোলাবারুদ রক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নরেন্দ্র মোদির সরকার ইতিমধ্যেই এ ঘাটতি পূরণে কাজ শুরু করেছে। ওই সময়ে পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর নানা পদক্ষেপের কথা জানিয়েছিলেন। কী অস্ত্র কেনা হচ্ছে, তারও একটি তালিকা দিয়েছিলেন।
দেখে নেওয়া