বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

ডিবি কার্যালয়ে ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্টি কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরের দিকে অপহরণ ঘটনায় ফের তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে সকালে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে জানান, অপহরণ ঘটনায় দেয়া তার জবানবন্দির বক্তব্য সঠিক কি না- তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে।

ডিবি কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ফরহাদ মজহার আদালতে ও পুলিশের কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তার সঙ্গে পুলিশি তদন্তে পাওয়া তথ্যের যথেষ্ট বৈসাদৃশ্য বা গরমিল রয়েছে। এসব নিয়েই ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আব্দুল বাতেন বলেন, তদন্তে দেখা গেছে, ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কীভাবে আইনগত ব্যবস্থা নেয়া যায়, তা ভেবে দেখা হচ্ছে।

৩ জুলাই ভোরে কে বা কারা ফরহাদ মজহারকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে পরিবার। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ