শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

হজযাত্রীকে ‘মৃত’ দেখানোয় আখাউড়ার ওসিকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা: জীবিত এক হজযাত্রীকে পুলিশি প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনার ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২৩ জুলাই হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ জুলাই) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে পুলিশি প্রতিবেদনে জীবিত ব্যক্তিতে মৃত দেখানো কেন বেআইনি হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) ও আখাউড়া থানার ওসিকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মো. কায়সার জাহিদ ভূঁইয়া।

তিনি বলেন, আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার হজে যাওয়ার কথা ছিলো ১৮ বা ২৯ জুলাই। কিন্তু গত ২০ জুন ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশি প্রতিবেদনে তাকে মৃত বলে দেখতে পাওয়া যায়। পরে এ বিষয়ে রিট দায়ের করেন তিনি।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ