বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, খুব ভালো কথা।

কিন্তু নির্বাচন করতে হলে সব রাজনৈতিক দলকে একই রাস্তায় নিয়ে আসতে হবে। সেই রাস্তা কোথায়? আজ রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ‘বিএনপির ভিশন-২০৩০, নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম এমন প্রশ্ন রাখেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করুন। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সমর্থন পাবেন।  অন্যথায় নির্বাচনী রোডম্যাপ সার্থক হবে না। সব ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, বর্তমান সরকার তা চায় না। কারণ, তারা জানে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ