বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সকলের সহয়তা ছাড়া কাশ্মীরের স্বাধীনতা অসম্ভব: মেহবুবা মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, পুরো দেশ ও রাজনৈতিক দলগুলো আমাদের সহায়তা না করলে আমরা কাশ্মীর যুদ্ধে জিততে পারব না।

শনিবার ভারতের নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে মেহবুবা মুফতি সাংবাদিকদের একথা জানান। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মেহবুবা বলেন, কাশ্মীরে  আমরা যে যুদ্ধে লিপ্ত, তা আইনশৃংখলা সমস্যা নিয়ে না। যতক্ষণ না পুরো দেশ ও রাজনৈতিক দলগুলো আমাদের সহায়তা করবে ততক্ষণ আমরা এই যুদ্ধে জিততে পারব না।

সিকিমের ডোকালা সীমান্ত নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কাশ্মীরে যেসব হামলা হচ্ছে তার পেছনে বিদেশি শক্তি রয়েছে। এমনকি চীনও আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।

কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক দলগুলো একসঙ্গে সমাধানের উদ্যোগ নেয়ায় আনন্দ প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ