শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

মশা তাড়ানো সংক্রান্ত বক্তব্যের জন্য মেয়র আনিসুল হকের দুঃখপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকনগুনিয়ারোধে মশা তাড়ানো সংক্রন্ত এক বক্তব্যের সমালোচনার জের ধরে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

গতকাল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেয়র বলেছিলেন, 'ঘরে ঘরে গিয়ে মশা মারা সম্ভব না।' মেয়রের এমন মন্তব্য সমালোচনার মুখে পড়ায় আজ শনিবার দুঃখপ্রকাশ করেন মেয়র আনিসুল হক।

শনিবার গুলশান-২ নম্বরে মশা নিয়ন্ত্রণে সচেতনতামূলক র‍্যালির শুরুতে আনিসুল হক বলেন, গতকাল একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন, আমরা মশা নিয়ে নগরবাসীকে সচেতন করছি কি না? আমি আমাদের ছবি (সচেতনতামূলক পোস্টার) দেখিয়ে বলেছিলাম, করছি। আমি বলেছিলাম 'ঘরে ঘরে গিয়ে মশা মারা সম্ভব না।' কিন্তু আমি কাউকে আঘাত করতে চাইনি।

আমি বলতে চেয়েছি ‘বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। যেভাবে বলেছি সেটা হয়তো ঠিকভাবে বলতে পারিনি। এজন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আবার নেমেছি। আমরা অনেক চেষ্টা করছি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ