বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ রাতে লন্ডন যাচ্ছেন বেগম জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।

খালেদার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।

লন্ডনে তিনি তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করবেন। সেখানে তিনি পা ও চোখের চিকিৎসা করাবে। সেই সঙ্গে যুক্তরাজ্য বিএনপি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভা ও বৈঠক করতে পারেন।

১০ টাকায় সদস্য পদ নবায়ন করলেন খালেদা জিয়া

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে,  চিকিৎসা, পরিবারের সদস্যদের সঙ্গে কিছুদিন একান্তে সময় কাটানোর জন্য খালেদা জিয়া লন্ডন সফরে যাচ্ছেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, লন্ডনে চোখের এবং পায়ের চিকিৎসা করাতে বেগম জিয়া সেখানে যাচ্ছেন।

কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দেশে ফেরার বিষয়টি চেয়ারপারসনের চিকিৎসার উপর নির্ভর করবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ