সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায় নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে সংসদ সদস্যরা।
গতাল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাসদের সদস্য মইনউদ্দিন খান বাদল বিষয়টি উত্থাপন করলে এর উপর ১০ জন সংসদ সদস্য অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আদালতের রায়ের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।
আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত অবৈধ ঘোষণা করেছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতিদের বিচার করবে। আমার প্রশ্ন- প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসলে তার অধীনস্তরা কী তার বিচার করতে পারবেন?’
তিনি বলেন, আদালত সংসদ সদস্যদের বিরুদ্ধে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছেন। সকল ক্ষমতার উৎস জনগণ। সংসদ সদস্যরা সেই জনগণের ভোটে নির্বাচিত। আইপিইউ-সিপিএ এ’র চেয়ারম্যান এই সংসদেরই সদস্য।
তোফায়েল বলেন, সংবিধানকে কেউ যদি ধ্বংস করে থাকেন তিনি হলেন জিয়াউর রহমান। তিনি আইয়ুব খানকে অনুসরণ করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল করেছিলেন। এখন সেটা রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। এ বিষয়ে আইনমন্ত্রী পদক্ষেপ নেবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু যারা সমর্থন করেছেন তাদের নিন্দা জানানোর ভাষা নেই। তারা সুবিধাবাদি। আপনি সংবিধান প্রণয়নের সময় বললেন, ‘বেস্ট সংবিধান বাট, এখন বিরোধিতা করছেন। কিন্তু কেন? কারণ আপনারা সংসদ সদস্য হতে পারেননি।’
তিনি বলেন, এ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন ভারতের সংবিধানের কথা বলে আদালতকে অসত্য তথ্য দিয়েছেন। সেখানে বিচারকদের অপসারণ ক্ষমতা এখনও লোকসভা ও বিধানসভার হাতেই রয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপালেও একই ব্যবস্থা প্রচলিত রয়েছে।
একমাত্র ব্যতিক্রম হচ্ছে পাকিস্তান। সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক অপসারণ করতে হয়। এই কাউন্সিল করেছিলেন আইয়ুব খান, যার বিরুদ্ধে আমরা ’৬৯-এর গণঅভূত্থান করেছিলাম।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জিয়াউর রহমান এক ফরমান বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন। এটা এখনো পাকিস্তানে বহাল রয়েছে।
তিনি এ্যামিকাস কিউরিদের সমালোচনা করে বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় জেনারেল টিক্কা খানের কাছে ফোন করে প্রাণ ভিক্ষা চাইতে পারে তাদের দ্বারা দেশের সংবিধান ও গণতন্ত্র নিরাপদ থাকতে পারে না।
সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে এই ক্ষমতা পà