বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


কওমি মাদরাসায় অভিভাবক সম্মেলন ও কিছু প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব আব্দুল্লাহ : এই সপ্তাহ বা আগামী সপ্তাহে কওমি মাদরাসার ভর্তি কার্যক্রম শেষ হবে৷ শুরু হবে দরস৷ শিক্ষাবর্ষ ১৪৩৮-৩৯ হিজরি৷ নতুন শিক্ষাবর্ষে তালেবে ইলমদের সরব পদচারণায় মুখরিত মাদরাসার আলোকিত প্রাঙ্গণ৷

ভর্তির সময় অনেক মাদরাসায় অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক৷ অনেক মাদরাসায় সরাসরি তালেবে ইলম ভর্তি হচ্ছেন, অভিভাবক কোনো খোঁজও রাখেন না৷ অনেক অভিভাবক জানেন না জামাত বা ক্লাসের নাম৷ জানেন না মারহালা বা শ্রেণির নামও৷ জানেন না কিতাবের নামও৷

অভিভাবক বিশ্বাস করেন মাদরাসাকে৷ বিশ্বাস রাখেন শিক্ষকের উপর৷ বিশ্বাস রাখেন সন্তানের সিদ্ধান্তে৷ কোনো কোনো তালেবে ইলম অভিভাবককে ভুল তথ্য দিয়ে ভর্তি ফি, বোর্ডিং ফি অতিরিক্ত আনে৷ অনেক তালেবে ইলম দামি মোবাইল সেট কিনে অভিভাকরের কষ্টের টাকা নষ্ট করে অথচ প্রয়োজনীয় কিতাবটাও কিনতে আগ্রহী নয়৷

তাই, তালেবে ইলমের সার্বিক উন্নতির স্বার্থেই অভিভাবককে মাদরাসার সাথে যোগাযোগ রাখতে হবে৷ তালেবে ইলমকেও আমানতদারির সাথে অভিভাবককে সঠিক তথ্য সরবরাহ করতে হবে৷ মাদরাসাকেও উদ্যোগী হতে হবে অভিভাবকদের সাথে সুসম্পর্ক রক্ষার৷

মাদরাসা কর্তপক্ষ, অভিভাবক এবং তালেবে ইলম এই তিনের সমন্বয় থাকলে তালেবে ইলমদের আদর্শ জীবন গড়তে সহজ হবে৷ এই সমন্বয়ের জন্য প্রয়োজন অভিভাবক সম্মেলন করা৷

প্রস্তাবনা ১.  মাদরাসার দরস শুরুর সময়, পরীক্ষার ফলাফের সময় বা অন্য যেকোনো ছুটির সময় দেখে অভিভাবক সম্মেলন করা যেতে পারে৷

২. অভিভাবক সম্মেলনের সূচি তৈরি করে একটি মানসম্পন্ন কার্ডও করা যেতে পারে৷ যেখানে কে কী আলোচনা করবেন তার উল্লেখ থাকতে পারে৷ যেমন সন্তান প্রতিপালনে অভিভাকের দায়িত্ব কর্তব্য, দীনি শিক্ষা কেন প্রয়োজন? কওমি মাদরাসা কী ও কেন? দারুল উলুম দেওবন্দ: ইতিহাস ঐতিহ্য অবদান, আধুনিক শিক্ষা এবং দীনি শিক্ষা এই জাতীয় আরও কোনো বিষয়ের উপর আলোচনা করা যেতে পারে৷ প্রয়োজনে এই জাতীয় বিষয়ে লিখিত প্রবন্ধ বিতরণ করা যেতে পারে অভিভাবক সম্মেলনে।

৩. অভিভাবক সম্মেলনে উন্নত খাবার পরপিবেশ করা যেতে পারে৷ খাবারের আগে খাবারের সুন্নতসমূহ আলোচনা হতে পারে বা এই জাতীয় কোনো বই হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে৷ সবাই যেনো খাবার খেতে পারেন তার জন্য আয়োজন গোছালো করা উচিৎ৷

৪. অভিভাবক সম্মেলনে কোনো কালেকশন না করে মাদরাসার পরিকল্পনা ও প্রয়োজন লিখিতভাবে প্রদান করা যেতে পারে যা উন্নত খামে ভরা থাকবে৷ অভিভাবক যদি প্রয়োজন মনে করেন তাহলে নিজ উদ্যোগে সহায়াতও করবেন৷

৫. অভিভাবক সম্মেলনে পুরনো অভিভাবকদের কোনো অভিযোগ থাকলে অভিযোগ বক্স রাখা যেতে পারে৷ অথবা অভিভাবক তাদের পরামর্শের কথা গঠ