শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সাগর উত্তাল: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাগর উত্তাল থাকায় আজ সোমবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ।

তিনি বলেন, গত দুই দিন ধরে টানা বর্ষণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো নৌচলাচল করতে পারছে না।

আস্তিক, নাস্তিক নিয়ে আপনি সাগর পাড়ি দিবেন কিভাবে

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, টানা বর্ষণের কারণে সাগর উত্তাল রয়েছে। তাই টেকনাফ-সেন্টমার্টিন রুটের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগরের অবস্থা স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকী জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর কিছুটা শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ