শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

গৃহ নির্মাণে বাংলাদেশকে ৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার দিবে ইসলামি উন্নয়ন ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বল্প ব্যয়ে গৃহনির্মাণের লক্ষ্যে রুরাল এন্ড পেরি-আরবান ফাইন্যান্স প্রকল্পে অর্থায়নের জন্য ৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার অনুমোদন করেছে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ।

গতকাল রবিবার জেদ্দায় ব্যাংকটির নির্বাহী পরিচালক বোর্ডের ৩২০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে এই সভায় মোট ১০৯ কোটি ৬৪ লাখ ডলার অর্থায়নের অনুমোদন দেওয়া হয়।

আইডিবির চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন: অর্থমন্ত্রী

উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং স্যানিটেশন, শিল্প, আবাসন, যোগাযোগ, কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত রয়েছে।

এছাড়া আইডিবি'র সহযোগিতায় সদস্য রাষ্ট্র নয় এমন দেশগুলোতে মুসলমান সম্প্রদায়ের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা প্রকল্প রয়েছে।

আইডিবির এই আর্থিক সহায়তা ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে বসবাসকারী নিম্ন আয়ের গ্রামীণ জনগোষ্ঠীকে কম খরচে গৃহ নির্মাণে রাষ্ট্রীয় মালিকানাধীন হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (এইচবিএফসি) অর্থায়ন করবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ