বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


হলি আর্টিজানে হামলার পর জঙ্গিবিরোধী ১৩ টি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৬ সালে ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সারাদেশে ১৩ টি অভিযান সম্পন্ন হয়েছে। এসব অভিযানে এ পর্যন্ত ৭০ জন জঙ্গি নিহত হয়েছে। অভিযানে গিয়ে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন পুলিশ-র‌্যাব ও ফায়ার সার্ভিসের আট সদস্য। আহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর ৫৯ জন সদস্য।

অপারেশন থান্ডার বোল্ট দিয়ে শুরু হয়েছিল অভিযান। জঙ্গিবিরোধী সর্বশেষ অভিযান ছিল চলতি বছরের ১১ জুন রাজশাহীর তানোরে ‘অপারেশন রি-বার্থ’। এক নজরে দেখে নিন অপারেশনগুলো।

গুলশানের ‘অপারেশন থান্ডার বোল্ট’

গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

পরের দিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জন নিহত হয়। আইএস এর পক্ষ থেকে এদের মধ্যে পাঁচজনকে তাদের 'সৈনিক' বলে দাবি করে, হামলার দায় নেয় তারা।

কিশোরগঞ্জের ‘শোলাকিয়া হামলা’

গত বছর ঈদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা এবং গোলাগুলিতে দুই কনস্টেবলসহ চারজন নিহত হয়। হামলার দিনই বন্দুকযুদ্ধে নিহত হয় আবীর রহমান নামে নব্য জেএমবির এক সদস্য। আহত অবস্থায় গ্রেপ্তার হয় শফিউল নামে আরেক জঙ্গি। পরে পাঁচ আগস্ট র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শফিউল ও তার সহযোগী আবু মোকাতিল নামে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

কল্যাণপুরের ‘অপারেশন স্টর্ম-২৬’

২০১৬ সালের ২৬ জুলাই মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে ‘অপারেশ স্টোর্ম ২৬’ নামে একটি অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওইদিন মিরপুর থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিভিন্ন মেসে তল্লাশি চালাচ্ছিল। এলাকার পাঁচ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক একটি বাড়িতে ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। এতে নিহত হয় ৯ জঙ্গি। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’

ওই বছরের ২৭ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালান হয়। ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যসরা এ অভিযান চালায়। শহরের পাইকপাড়ার ‘বড় কবরস্থানের পাশের একটি তৃতীয় তলা অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  প্রায় পৌনে এক ঘণ্টার অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তার সহযোগী আরও দুই জঙ্গি নিহ