বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হলি আর্টিজানের ১ বছর; জঙ্গি হামলার বিরুদ্ধে সারাবছর সোচ্চার আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: ২০১৬ সালের ১ জুলাই। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার দিন। বিদেশীদের কাছে রেস্তোরাঁটি ছিল খুব প্রিয়। সেদিনও যথারীতি আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ করেই ভয়ঙ্কর হামলার জালে আবদ্ধ হবেন কে ভেবেছিল।

না ভাবলেও এমন আতঙ্ক হুট করে ছড়িয়ে পড়ল পুরো রেস্তোরাঁয়। সেটা পর্যায়ক্রমে সারা দেশে এবং বিদেশেও ছড়িয়ে গেল। অস্ত্রসহ চার পাঁচজন জঙ্গি হোটেলটিতে ঢুকে ৩০/৩৫ জন লোককে জিম্মি করে ফেলল। রাতে চালানো হলো হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের ছবি ইন্টারনেটে চলে যাচ্ছিল জঙ্গি সংগঠন আইএস প্রধানদের কাছে। তারা ইন্টারনেটে প্রকাশ করছিলেন ছবিগুলো।

পুরো আতঙ্ক আর বিভিষিকাময় একটি রাত পার করে বাংলাদেশ। মুহূর্মুহূ গোলাগুলি আর আতঙ্ক বিরাজ করেছে প্রতি মুহূর্তে। শেষতক শনিবার সকালে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী। তবে এর আগে শুক্রবার রাতেই গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন।

কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। তারা সবাই বাংলাদেশের উচ্চ ফ্যামিলির সন্তান ছিলেন। সবাই ছিল উচ্চশিক্ষিত। কারো বাবা মা প্রতিষ্ঠিত রাজনীতিক ও শিক্ষক। পরিচয় পাওয়ার পর হতবাক হয় পুরো দেশ। এমন ফ্যামিলির সন্তানরাও কি জঙ্গি হতে পারে?

বিভিষিকাময় সে রাতের ১ বছর পূর্ণ হলো আজ। সেদিনের পর পুরো বছর বাংলাদেশ জঙ্গি আতঙ্ক, পুলিশের অভিযান আর নানা কর্মসূচির ডামাডোলে পার করেছে। এসবের মধ্য দিয়ে বাংলাদেশের আলেমরাও সোচ্চার ছিলেন জঙ্গিবাদের বিপক্ষে। বক্তব্য বিবৃতিসহ মিছিল মানববন্ধন ও পুস্তক প্রকাশনার মাধ্যমে মানুষকে সতেচন করেছেন তারা। আসুন কর্মসূচিগুলোর খোঁজ নিতে একটু পেছনে ফিরে যাই।

জঙ্গিবাদের বিরুদ্ধে বেফাকের মানববন্ধন

কওমি মরদাসা শিক্ষাবোর্ড বেফাকের উদ্যোগে ৪৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

গুলশান জঙ্গি হামলার পর সবচেয়ে দীর্ঘ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড- বেফাক। ৪৫ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন রাজধানীর সদরঘাট থেকে শুরু হয়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত ছিল। ঐতিহাসিক এ মানববন্ধনের ব্যবহৃত হয় ২০ হাজার ফà§