বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

কারী বেলায়েত হুসাইনের জানাজা রাত সাড়ে ৯ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: নুরানী শিক্ষা পদ্ধতির আবিস্কারক বিশিষ্ট আলেমে দীন কারী মাওলানা বেলায়েত হুসাইনের নামাজে জানাজা আজ রাত সাড়ে ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।

হুজুরের বড় ছেলে নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল কারী মাওলানা ইসমাঈল জানান, রাত সাড়ে ৯টায় তারাবি নামাজের পর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজায় সকল মুসলিমকে অংশগ্রহণ ও দোআ করার জন্যও তিনি অনুরোধ করেন।

আজ দুপুর সাড়ে ১২টায় কারী মাওলানা বেলায়েত হুসাইন ইন্তেকাল করেন।

কারী বেলায়েত হুসাইন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামে গ্রামের বর্তমান নাম বেলায়েত নগর। তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আনুমানিক ১৯০৭ সালে তিনি জন্ম গ্রহণ করেন। জন্মের তিন বছর বয়সে বাবা আব্দুল জলিল এবং ছয় বছর বয়সে মা সাইয়েদা খাতুনকে হারান। দুই বোনের মধ্যে ছোট বোন বয়সে তার ১৮ বছরের বড়। শৈশবে বাবা-মা হারা এই ছেলেটিই একদিন হয়ে ওঠেন একটি বৈপ্লবিক শিক্ষা পদ্ধতির আবিষ্কারক।

কারী মাওলানা বেলায়েত হুসাইন আর নেই

কেমন আছেন নুরানী পদ্ধতির আলো হাতে ঘুরে বেড়ানো কারী বেলায়েত হুসাইন?

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ