শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন

এবার দেশের বাইরে ঈদ করতে যাচ্ছেন তিন লাখ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উচ্চবিত্ত, মধ্যবিত্ত এমনকি নিম্নমধ্যবিত্তের মানুষও এখন দেশের বাইরে ঈদ করতে যাচ্ছে বলে জানায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। টোয়াবের তথ্য মতে এ বছর লম্বা ছুটিতে আনন্দ উপভোগ করতে সাড়ে তিন লাখ মানুষ দেশের বাইরে ঈদ করতে যাচ্ছে।

টোয়াব সংশ্লিষ্টরা বলছেন, দেশের বাইরে ঈদ করা এখন একটি সাধারণ বিনোদন হয়ে দাঁড়িয়েছে। গত ১০ বছরে দেশের বাইরে ঈদ করা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচগুণ। তবে কমেছে দেশে আসা পর্যটকদের সংখ্যা। যদিও দেশের মধ্যে ভ্রমণের সংখ্যা বাড়ছে তথাপি দেশের বাইরের পর্যটকদের আকৃষ্ট করার পক্ষে যুক্তি দেখান তারা। তারা বলছেন, দুই ঈদে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সাথে ভুটান, নেপাল , শ্রীলঙ্কায় ভ্রমণের আগ্রহ বাড়ছে মানুষের। সেই অনুপাতে কোনো একটি বিশেষ সময়কে কেন্দ্র করে ভিনদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারছে না বাংলাদেশ।

রফিকুল ইসলাম দিপু ভারতে গার্মেন্টসে তৈরি কাপড়ের ব্যবসা করেন। তার ভারতীয় পার্টি এরই মধ্যে বাংলাদেশ ঘুরে গেলেও দিপুর যাওয়া হয়নি। তাই বেশি ছুটি বলে ঈদের সময়টা বেছে নিয়েছেন তিনি। সব মিলিয়ে তার পাঁচ দিন থাকা হবে। তামান্না খান কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ঈদ-উল আযহা তিনি দেশের বাইরে উৎযাপন করেন। এবার এই ঈদে বাবাকে চেকআপের জন্য মা-বাবাসহ তামান্না যাচ্ছেন সিঙ্গাপুরে।

গ্লোকম ট্রাভেলের স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবীর বলেন, এবার মানুষের দেশের বাইরে যাওয়ার হার একটু কম দেখা যাচ্ছে। দুই তিন বছর আগে ঈদের এক মাস আগে থেকে সিঙ্গাপুর, থ্যাইল্যান্ডের টিকিট সংকট দেখা যেত। এবার তেমনটা দেখা যাচ্ছে না। কারণ হয়তবা মানুষের হাতে টাকা কম। ঈদকে সামনে রেখে বিদেশ থেকে অনেকই দেশে আসে আত্মীয়-স্বজনের সাথে ঈদ করতে। এবার সে পরিমাণটাও কম। এবছর তার ট্রাভেল এজেন্সি থেকে সিঙ্গাপুর, বার্লি, থাইল্যান্ডে মানুষ বেশি যাচ্ছে বলে জানান তিনি। এর বাইরে কিছু মানুষ যাচ্ছে ইউরোপে। গত বছর যারা এশিয়ার দেশে ঘুরেছেন তাদের প্রায় ৫০ থেকে ৩০ শতাংশ মানুষ এবার ইউরোপ-আমেরিকা যাচ্ছেন।

টোয়াবের প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ জানান, সারা বছর ২০ থেকে ২৫ লাখ মানুষ দেশের বাইরে ভ্রমণ করে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করে ঈদের এই লম্বা ছুটিতে। দেশের কিছু কিছু এয়ারলাইন্স বিদেশি কিছু হোটেলের সাথে যৌথভাবে এ সময় প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি à¦