শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শুল্ক কমার আদেশে ভারত থেকে চাল আমদানী শুরু আসবে ভিয়েতনাম থেকেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রমবর্ধন বৃদ্ধি হতে থাকা চালের দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক ১০ শতাংশে কমিয়ে আনার আদেশ কার্যকর হয়েছে।শুল্ক কমানোর আদেশ কার্যকরের পর কম শুল্কের প্রভাবে ইতোমধ্যেই স্থলপথে ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।

গতকাল বৃহস্পতিবারই চালের প্রথম চালান হিলি ও সাতক্ষীরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে এবং  সেগুলো খালাসও করা হয়েছে।

জানা গেছে, শুল্ক কমানোর আশায় ১০ দিন ধরে খালাসের অপেক্ষায় হিলি স্থলবন্দরের পানামা পোর্টের কাছে আটকে ছিল প্রায় পাঁচ হাজার টন ভারতীয় চাল। নতুন শুল্ক হারের আদেশ গতকাল বৃহস্পতিবার কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ওই চালের চালানগুলো খালাস করা হয়েছে।

এদিকে ঢাকায় ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া জানিয়েছেন ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।রাষ্ট্রদূত বৃহঃষ্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিস্তারিত জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চাল বাণিজ্য সম্পর্কিত সমঝোতা স্মারকের সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করে বলেন, ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা অতিরিক্ত চাল মজুত করতে চাই।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ