মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লন্ডনে মুসুল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনের ফিনসবারি পার্ক মসজিদের মুসল্লিদের উপর গাড়িয়ে চালিয়ে দেয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ড্যারেন ওসবর্ন। ৪৭ বছর বয়সী ওসবর্নের বাড়ি ওয়ালসের কার্ডিফে।

স্থানীয় সময় রোববার রাতে নামাজ শেষে মুসল্লিরা যখন ঘরে ফিরছিলেন, তখন তাদের ওপর গাড়ি উঠিয়ে দেন ওসবর্ন। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়।

হামলার পরপর আশপাশের লোকজন ওসবর্নকে আটকের পর পুলিশে সোপর্দ করে। হামলার ঘটনার পরপর কার্ডিফ এলাকার একটি ঠিকানায় পুলিশ তল্লাশি চালিয়েছে। সেখানে ওসবর্ন বসবাস করতেন।

যুক্তরাজ্যর নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস বলেন, ড্যারেন ওসবর্ন নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, তিনি একা এ কাজ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চার সন্তানের জনক ওসবর্নের জন্ম সমারসেট জেলায়।

হামলার পর সংবাদমাধ্যমে ওসবর্নের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার স্বজন ও সাবেক প্রতিবেশীরা।

সেলিম নাইমা নামে ৫০ বছরের এক মুসলিম ট্যাক্সি চালক জানিয়েছেন, পাঁচ বছর তিনি ওসবর্নের বাড়ির পাশে ছিলেন। তিনি বলেন, ‘আমার যখনই কোনো প্রয়োজন হতো ডাকলে তিনি বাসায় আসতেন। আমি বিশ্বাস করতে পারছি না যে, তিনি এ কাজ করেছেন।’

লন্ডনে মুসলিমদের উপর হামলাকারীর প্রাণ রক্ষা করেন ওই মসজিদেরই ইমাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ